ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চবিসাসের নির্বাচন ৩ মার্চ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২ মার্চ ২০২৬  
চবিসাসের নির্বাচন ৩ মার্চ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত এ তালিকায় বিভিন্ন পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

রবিবার (১ মার্চ) বিকেলে চবিসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  ড. হোসেন শহীদ সরওয়ার্দী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে একইদিন ভোট গণনা করে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেদ্ওয়ান আহমেদ ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন দেশ রুপান্তর ও বাহান্ন নিউজের আজিম সাগর এবং দৈনিক আমার দেশ ও ঢাকা পোস্টের মো. আতিকুর রহমান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের সোহেল রানা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশন ও ইত্তেফাকের মুনতাজ আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দ্য ডেইলি অবজার্ভারের মো. জাহিদুল হক ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাব্বি হোসেন।

এছাড়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশ ও দ্য ঢাকা ডায়েরির মহসিন এবং বিজনেস বাংলাদেশের মো. সারওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বীতা করবেন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাইজিংবিডি ডটকমের এম. মিজানুর রহমান ও এনটিভির মো. ফুয়াদ মন্ডল প্রার্থী হয়েছেন। এদিকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন যমুনা টেলিভিশনের নাজমুল হাসান রাবি ও দৈনিক আজাদী পত্রিকার প্রতিনিধি মো. শামীম হোসাইন।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়