ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৬
টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর। ফাইল ফটো।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের টানা কর্মবিরতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অবরোধে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করে সংগ্রাম পরিষদ। ফলে বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং পুরোপুরি বন্ধ রয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদের তাদের দ্বিতীয় দফায় ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। 

আরো পড়ুন:

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে সম্পৃক্ত প্রধান সমন্বয়ক হুমায়ুন কবীরসহ ১৫ জনকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা হলেও আন্দোলন বন্ধ হয়নি। বদলিকৃত কর্মচারীরাও তাদের নতুন কর্মস্থলে যোগদান করেনি বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, “জাতীয় স্বার্থে শ্রমিক-কর্মচারীরা কর্মসূচি থেকে সরে আসবেন বলে আমরা আশা করছি। কর্মবিরতির ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। রমজান সামনে, এই সময়ে এই ধরনের কর্মসূচি প্রত্যাশিত হয়। তারা যদি কর্মসূচি থেকে সরে না আসেন তাহলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়