ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময় 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
পাবনায় নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময় 

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পাবনা জেলার কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয় করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

আরো পড়ুন:

পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “এবারের নির্বাচন হবে সেরা নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বহাল রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়