ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালো টাকা ও পেশি শক্তির কারণে এলাকায় আতঙ্ক: মশিউর 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
কালো টাকা ও পেশি শক্তির কারণে এলাকায় আতঙ্ক: মশিউর 

বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মশিউর রহমান বলেছেন, “কালো টাকা ও পেশি শক্তির কারণে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক আছে।”

লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে নির্বাচনি গণসংযোগের সময় তিনি এই কথা বলেন।

মশিউর রহমান বলেন, “জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগদান করেছে। ইতোমধ্যে একটা ব্যাপক সাড়া পাচ্ছি। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীতে এই মাটির আসনে আমার জন্ম।এই আসনেরই মানুষ আমি।এখানকার ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আগামী ১২ তারিখে আমরা বিজয়ের হাসি হাসব ইনশাল্লাহ।”

তিনি অভিযোগ করে বলেন, “কালো টাকা পেশি শক্তি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। দেশের মানুষ এখন সচেতন। আশা করি নির্বাচনের আগে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবে।”

ঢাকা/আমিনুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়