ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুক্রবার বরিশাল যাচ্ছেন জামায়াতের আমির

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার বরিশাল যাচ্ছেন জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠের জনসভায় যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান।

সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয়পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।

আরো পড়ুন:

মেহেন্দিগঞ্জ ছাড়াও শুক্রবার পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি সফর করবেন জামায়াতে ইসলামীর আমির। বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, এ বিষয়টি জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমিরের মেহেন্দিগঞ্জে আগমন এবং নির্বাচনি জনসভাকে সফল করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভার সার্বিক প্রস্তুতি বিষয়গুলো দেখাশোনা করেছেন।

স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, আমিরে জামায়াতের এ আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে।

জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, “দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।”

তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান করেছেন।

একইসাথে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতাকর্মী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবস্থাগ্রহণ ও সহযোগিতার আহ্বান করেছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জে সফর এটাই প্রথম। এর আগে দলটির সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম এবং সাবেক আমীর মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় এসেছিলেন।

তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেহেন্দিগঞ্জ গিয়েছেন। বেগম জিয়ার সফরের পর এই প্রথম কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মেহেন্দিগঞ্জ সফর।

মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জ আসছেন এটা আমাদের সত্যিই গর্বের বিষয়।”

উলানিয়া এলাকার তরুণ ভোটার রিয়াজুল ইসলাম বলেন, “আমরা গর্বিত যে, ডা. শফিকুর রহমানের মতো একজন জাতীয় নেতা এখানে আগমন করবেন।”

ঢাকা/পলাশ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়