ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাউকে ব্যাংকের টাকা লুট করে নেতা হতে দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
কাউকে ব্যাংকের টাকা লুট করে নেতা হতে দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে শুক্রবার দুপুরে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আল্লাহ আমাদের কবুল করলে, এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বন্তে দেওয়া হবে না। শেয়ার বাজার লুট এবং প্রজেক্ট থেকে চুরি-ডাকাতি করে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করতে দেওয়া হবে না।” 

তিনি বলেন, “যে ২৮ লাখ কোটি টাকা লুট হয়েছে, বিদেশে পাচার হয়েছে তা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে। এই টাকা দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যত বেশি নির্যাতিত হয়েছে, সেখান থেকে আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে।” 

আরো পড়ুন:

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজি আমরা করি না কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না কাউকে করতে দেব না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। কাউকে এই সুযোগ দেওয়া হবে না।” 

তিনি বলেন, “আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করেন আপনার ঠিকানা কোথায়, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। এইটা ট্রাকের পেছনে লেখা থাকে, আমি একটা ট্রাক। যে রাস্তায় যেখানে প্রয়োজন, সেখানে পৌঁছে যাওয়া আমদের দায়িত্ব।”

গণভোটে জামায়াতের আমির ‘হ্যা’-এর পক্ষে ভোট চান। ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতবে বলে মন্তব্য করেন তিনি। 

বাউফল উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোটেক মোয়াজ্জেম হোসেন হেলাল ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্য নেতারা। 

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়