ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই আটক

ওসমান আলী সেগুন

বিদেশে আত্মগোপনে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ভাই ওসমান আলী সেগুনকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের খুলশী থানার ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, আটক ওসমান আলী সেগুনের বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধমূলক ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারের পর তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেগুন গণপূর্ত ঠিকাদার সমিতির সহ সভাপতি।

পুলিশের একটি সূত্র জানায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম নগরের চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা।

ওই ঘটনায় আটক ওসমান আলী সেগুনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা/রেজাউল/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়