ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক তিন জামায়াত কর্মী।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার এ তথ্য জানান। 

আরো পড়ুন:

ওসি জানান, সন্ধ্যার পর জামায়াতের তিন কর্মী ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোকেনসহ তাদের হাতেনাতে আটক করেন।

আটকেরা বর্তমানে পুলিশের হেফাজতে বিরামপুর থানায় রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়