ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে রাস্তা ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আব্দুল কাদির রাস্তা ভরাট করলে গ্রামের পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, “রাস্তা ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়