ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনি সহিংসতায় আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনি সহিংসতায় আহত ৬

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিলই ইউনিয়নের পূর্ব রাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

আরো পড়ুন:

আহতদের মধ্যে ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারী (৩৮) ও জুয়েল শেখ (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির প্রার্থীর সমর্থকরা শিলই থেকে একটি মিছিল নিয়ে পূর্ব রাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসলে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেছেন, “পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কী কারণে সেখানে সংঘর্ষ হয়েছে, তা নিশ্চিত নই। শুনেছি, বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।”

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়