ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

টাঙ্গাইলের সখীপুরে ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া ও টিপসই নেওয়ার সময় ধানের শীষ প্রতীকের পাশে কালি লাগানোর অভিযোগে রুস্তম আলী নামের এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সখীপুর উপজেলার বিএল চাষি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রনী জানিয়েছেন, বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রুস্তম আলী এক ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া ও টিপসই নেওয়ার সময় অসতর্কভাবে ধানের শীষ প্রতীকের পাশে ও ব্যালটের মুড়িতে কালি লেগে যায়। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাহার করা হয়েছে। পরে সেখানে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়