ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালুকায় বুথে সিল মারার ভিডিও ভাইরাল, আসলেই কী ঘটেছিল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভালুকায় বুথে সিল মারার ভিডিও ভাইরাল, আসলেই কী ঘটেছিল

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ভোটকক্ষ দখলে নিয়ে ৫ তরুণ ব্যালট পেপারে সিল মারছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সেখানে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় প্রিজাইডিং অফিসারকে। পরে পুনরায় ভোট শুরু হয়।

আরো পড়ুন:

বেলা আড়াইটার পর ৫ তরুণ ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। তারা ব্যালট পেপারে সিল মারতে শুরু করেন। এ সময়ে বুথে নির্বাচনি দায়িত্বে থাকা কোনো কর্মী উপস্থিত ছিলেন না। 

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানিয়েছেন, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে। কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেটি আরো যাচাই করা হচ্ছে।

ঢাকা/মিলন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়