ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জের চারটিতে বিএনপি, একটিতে জয় পেল এনসিপি

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
নারায়ণগঞ্জের চারটিতে বিএনপি, একটিতে জয় পেল এনসিপি

নারায়ণগঞ্জের আসনগুলোতে বিজয়ী প্রার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছে শপালা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন। তিনি বিএনপি জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে পরাজিত করেছেন। এছাড়া, বাকি চারটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে আসে।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন  ৯১ হাজার ৬৯০ ভোট। এই আসনে ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১। বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৭ ভোট।

নারায়ণগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ও জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূইয়ার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। 

ড. ইকবাল হোসেন ভূইয়া সিদ্ধিরগঞ্জের ৬৭টি কেন্দ্রে ৫১ হাজার ৪৪৫ ভোট পান। তার বিপরীতে আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ৪৫ হাজার ৮৪৫ ভোট। সোনারগাঁয়ের ১৪৩টি কেন্দ্রে ড. ইকবাল হোসেন ভূইয়া পেয়েছেন ৮০ হাজার ৫৭৮ ভোট এবং আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৫৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।

হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনে। সদর ও বন্দর নিয়ে গঠিত এই আসনে জয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি এর আগেও এই আসনে তিনবার জয়ী হয়েছেন। এবার নিয়ে চতুর্থ বারের মতো শহর বন্দরের ভোটারদের ভালোবাসায় সিক্ত হলেন কালাম।

এই আসনে অ্যাডভোকেট আবুল কালাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীতে ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়