ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমাজে ইনসাফ কায়েমের প্রত্যয় বিজয়ী জামায়াত প্রার্থীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
সমাজে ইনসাফ কায়েমের প্রত্যয় বিজয়ী জামায়াত প্রার্থীর

শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন জামায়াত নেতা ড. মু. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিজয়ী জামায়াত প্রার্থী ড. মু. মিজানুর রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মসজিদে জুমার নামাজে ইমামতি করেছেন। নামাজের খুতবা ও সংক্ষিপ্ত আলোচনায় তিনি এলাকায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক বলিষ্ঠ ডাক দেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ড. মিজানুর রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হচ্ছে নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলাকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা। এই লক্ষে তিনি সমাজে ইনসাফ কায়েম এবং সৎ নেতৃত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, কেবল কাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, বরং একটি সুন্দর সমাজ গড়ার জন্য প্রয়োজন নৈতিকতা ও শুদ্ধাচার।

আরো পড়ুন:

আলোচনাকালে তিনি আরো উল্লেখ করেন, এই তিনটি উপজেলাকে একটি সুশৃঙ্খল, পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা হিসেবে দেখতে চান তিনি। এর জন্য তিনি এলাকার সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও আন্তরিক দোয়া প্রার্থনা করেন। নেতার এমন বক্তব্যের পর স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। পরে এসব অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

ঢাকা/মেহেদী/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়