ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবনির্বাচিত এমপি আজাদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
নবনির্বাচিত এমপি আজাদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ 

টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন লুৎফর রহমান খান আজাদ।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ তার নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ থানায় লিখিত অভিযোগ দিলেও সুরাহা হয়নি। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন লুৎফর রহমান খান আজাদ।

আরো পড়ুন:

লিখিত বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করে। তারপরও তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছি।’’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘‘শুক্রবার আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনি অফিস ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।’’ 

তিনি আরো অভিযোগ করেন, ‘‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তাদের হামলায় বিভিন্ন এলাকায় আমার ১৫-২০ জন কর্মী মারাত্মক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।’’ তিনি হামলাকারিদের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক, ঘাটাইল উপজেলা বিএপির সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক প্রচার সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। 
 

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়