ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
সাতক্ষীরায় ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ

ফাইল ফটো

সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম (৩৭) নামে এক যুবকের গলায় ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার ওপর হামলা হয়। 

আহত শিশির ইসলাম যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির সেলস ম্যান হিসাবে কর্মরত।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিলেন শিশুর ইসলাম। এসময় চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শিশির ইসলামের গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়