ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শক্তি সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

মারা যাওয়া শক্তি সরদার উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সরদারের ছেলে। আহত মোটরসাইকেল চালকের নাম মো. আল আমিন (২৫)। সে উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শক্তি সরদার রাস্তা পার হচ্ছিলেন। রাজশাহীর দিক থেকে আসা পুঠিয়াগামী মোটরসাইকেল ধাক্কা দিলে আহত হন দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক শক্তি সরদারকে মৃত ঘোষণা করেন। আর আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।”

ঢাকা/মাহী/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়