ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৪ 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৪ 

আহত এক জেলে।

গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৪ জেলে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় হামলার শিকার হন তারা। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে জেলেরা পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছান। 

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামে ট্রলারে হামলা হয়।

আরো পড়ুন:

গুলিবিদ্ধ জেলেরা হলেন- পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা গ্রামের নুর আলম খান এবং বাদুরতলা গ্রামের শাহজাহান। 

এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক মাঝি বলেন, “রবিবার বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় একটি ট্রলার আসা সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় ছুটাছুটির এক পর্যায়ে দুই জেলে গুলিবিদ্ধ হন। দস্যুরা ট্রলার থামানোর জন্য বৃষ্টির মতো পাথর এবং লাঠিসোটা নিক্ষেপ করতে থাকে। ট্রলারের সব জেলেই আহত হয়েছে। ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।” 

তিনি আরো বলেন, মহিপুর ঘাটে এসে পৌঁছানোর পর কলাপাড়ায় গুলিবিদ্ধ দুজনের চিকিৎসা দেওয়া হয়। বাকিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা রাইজিংবিডি ডটকমকে বলেন, “জেলেরা মানসিকভাবে ভীতসন্ত্রস্ত অবস্থায় আছেন। আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করেছি। তারা স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়