ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে রবি আজিয়াটা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে রবি আজিয়াটা

ফাইল ফটো

পুঁজিবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের তাদের শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব ও ব্যক্তিগত তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ নির্ধারিত রেকর্ড ডেটের আগে সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) মাধ্যমে ব্যাংক হিসাব নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে। একই সঙ্গে কোম্পানি শেয়ারহোল্ডারদের তাদের বিও হিসাবের সঙ্গে ১২ অঙের ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিন) সংযুক্ত করার অনুরোধ জানিয়েছে রবি। এটিও রেকর্ড ডেটের আগেই নিজ নিজ ডিপির মাধ্যমে সম্পন্ন করতে হবে।

কোম্পানি আরো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিও হিসাবে বৈধ ১২ অঙের ই-টিন হালনাগাদ না করলে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারের নগদ লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে অগ্রিম আয়কর (এআইটি) ১৫ শতাংশ হারে কেটে রাখা হবে। যেখানে নিয়ম অনুযায়ী ই-টিন হালনাগাদ থাকলে ১০ শতাংশ হারে কর কর্তন প্রযোজ্য হয়। অর্থাৎ ই-টিন সংযুক্ত না থাকলে অতিরিক্ত ৫ শতাংশ বেশি কর কাটা হবে।

এছাড়া মার্জিন ঋণগ্রহীতা গ্রাহকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাঠাতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর প্রতিও অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। আগামী ১৬ মার্চ যারা রবির শেয়ার ধারণ করবেন- এমন মার্জিন লোনধারী শেয়ারহোল্ডারদের একটি বিস্তারিত বিবরণ এমএস এক্সেল ফরম্যাটে পাঠাতে হবে। এতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, প্রাপ্য মোট (গ্রস) লভ্যাংশ, প্রযোজ্য করহার, বৈধ ১২ অঙ্কের ই-টিন নম্বর এবং কর পরবর্তী নিট লভ্যাংশের পরিমাণ উল্লেখ থাকতে হবে।

এই তথ্য কোম্পানির অফিসিয়াল ই-মেইলে ([email protected]) আগামী ৩১ মার্চের মধ্যে পাঠাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে তাদের ব্যাংক হিসাবের নাম, হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য সরবরাহ করার অনুরোধও জানানো হয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়