ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

আটকের পর নিয়ে যাওয়া হচ্ছে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে। ছবি ভিডিও থেকে সংগৃহীত

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির এনেক্স ভবনের একটি কক্ষে থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

এ ঘটনার প্রতিবাদে আদালত প্রঙ্গণে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। কোন অভিযোগের ভিত্তিতে সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে সংশ্লিষ্ঠ দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুল ইসলাম আটকের তথ্য জানান। 

আইনজীবীরা জানান, সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন।

মঙ্গলবার আদালতে প্রবেশ করে বিচারকের সামনেই এজলাসের বেঞ্চ, চেয়ার, টেবিল ও কাগজপত্র তছনছ করেন তারা। আইনজীবীদের হট্টোগোল ও তোপের মুখে এজলাসের চেয়ার ছেড়ে খাসকামরায় চলে যান বিচারক। 

মঙ্গলবার বিকেলের এ ঘটনার পর আজ বুধবার সকাল থেকে আদালতের সব কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ১২ টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত চত্বরে প্রবেশ করে। যৌথ  বাহিনীর উপস্থিতি টের পেয়ে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা তাদের কার্যালয় থেকে বের হয়ে এ্যনেক্স ভবনের একটি কক্ষে অবস্থান করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়