ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক নারী দিবস: টিএমএসএসের আলোচনা সভা ও র‌্যালি

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২৫, ৮ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস: টিএমএসএসের আলোচনা সভা ও র‌্যালি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) কার্যক্রম-২ মানবাধিকার ও জেন্ডার বিভাগ এবং টিএমএসএস এইচইএম (হেলথ, এডুকেশন অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স) গ্র্যান্ড সেক্টর স্মার্ট প্রকল্পের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন টিএমএসএসের পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, উপদেষ্টা মিনতি আখতার বানু, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান, পরিচালক মো. আব্দুস সালাম, পরিচালক মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পরিচালক আবু তাহের মো. রফিকুল ইসলামসহ টিএমএসএসের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, নারী উদ্যোক্তা প্রমুখ। সভা পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম।

সভায় বক্তারা বলেন, নারীদের ভাগ্য উন্নয়নে নারী শিক্ষার প্রতি জোর দিতে হবে। শিক্ষিত নারীরাই পারে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। আর্থিকভাবে স্বাবলম্বী হতে না পারলে কখনই নারী স্বাধীনতা আসবে না। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ করতে হবে। একজন শিশু মা কখনো সমাজে অবদান রাখতে পারে না।

আলোচনা সভা শেষে ঢাকা-রংপুর মহাসড়কে একটি র‌্যালি বের করা হয়।

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়