ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১৫ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৯ মার্চ ২০২৬  
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১৫ 

সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- হারুন খা, আব্দুল মান্নান খা ও মহসিন মিয়া। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা’র সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। রবিবার বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

রাতে মান্নান খা, হারুন খা ও আমিন খাসহ ১০ থেকে ১৫ জন মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। অভিযোগ উঠেছে, হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালালে অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের মধ্যে রয়েছেন- মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খা, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আটক করা হয়েছে। একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়