ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডোমারে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১২ মার্চ ২০২৬  
ডোমারে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

ভোগডাবুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমান।

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় আমিনার রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে ডোমার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণকে কেন্দ্র করে ৭, ৮ ও ৯ নম্বর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়জুল বারীকে অপমান ও লাঞ্ছিত করেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমান। এ সময় তাকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে।

আরো পড়ুন:

এ বিষয়ে মামলার বাদী ও ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরন নবী মোবাইলে জানান, গত ৯ মার্চ তার ব্লকে সার বিতরণের দিন ছিল। ওই মাসে তিনি মোট ১৪৫ বস্তা সার বিতরণের জন্য বরাদ্দ পান। সে অনুযায়ী, বিওপি বাজারে সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না জেনেই তার ওপর চড়াও হন। 

তিনি বলেন, “বেটা, সার এত কম কেন? সবাইকে সার দিয়ে যেতে হবে। একপর্যায়ে তিনি আমাকে মারধর শুরু করেন। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি তা না দেখে আমাকে মারতে থাকেন।”

এ ঘটনার পর ডোমার থানায় একটি মামলা দায়ের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন বলে জানান ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরন নবী।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “থানায় করা মামলার ভিত্তিতে ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।”

ঢাকা/সিথুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়