ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে বিএনপি সংসদ শুরু করেছে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫৩, ১২ মার্চ ২০২৬
জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে বিএনপি সংসদ শুরু করেছে: সারজিস

জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

সারজিস আলম বলেন, “বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী, সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে—যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।”

তিনি আরো বলেন, “জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি যদি মনে করে, তারা বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে; এটা কখনোই সম্ভব না। কোন দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাটতে চায়, তাহলে জনগণ এবং আমরা একসঙ্গে প্রতিরোধ করব।”

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়