অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক আটক
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আটক ফেরদৌস হাওলাদার।
বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ফেরদৌস হাওলাদার (৩০) নামে যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯ বছর বয়সী ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা।
অভিযুক্ত ফেরদৌস হাওলাদার (৩০) কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী গ্রামে কেরামত হাওলাদারের ছেলে।
নির্যাতিত ওই নারী কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তার সঙ্গে থাকা দুইজন কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় ও মাদক সেবন করিয়ে তাকে অচেতন করেন। পরে ফেরদৌসসহ একাধিক ব্যক্তি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি শংকর পাইক বলেন, ভুক্তভোগী নারী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বুঝতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নির্যাতিত নারীর অভিযোগের প্রেক্ষিতে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/আমিনুল/বকুল