ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১২:৩৭, ২৭ মার্চ ২০২৬
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে (মাঝে) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাত ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য জানিয়েছেন।

শরিফুল ইসলাম জিন্নাহ জেলা জাতীয় পার্টির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি বগুড়া-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন:

বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তারের পর শরিফুল ইসলাম জিন্নাহকে বগুড়ায় আনা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়