ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়ির সীমানা নিয়ে বিরোধে তরুণ খুন, আটক ৩

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩১, ২৭ মার্চ ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে তরুণ খুন, আটক ৩

আটক তিন জন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া একই এলাকার সহরুদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

আটকরা হলেন- গফরগাঁও উপজেলার মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহা. মাজহারুল (৩০) ও শামসুল হকের ছেলে মোহা. ইমরান ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সহরুদ্দিনের সঙ্গে গ্রামের আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ হয়েছে। তবে মীমাংসা হয়নি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আসিয়া বেগমকে মারধর করেন।

এ ঘটনার জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিজ বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করেন। এতে আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়