মজুত করে রাখা হয়েছিল ৬ টন ডিজেল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখার তথ্য পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৬ টন ডিজেল উদ্ধার করা হয়েছে।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সেমিপাকা গোডাউন থেকে ৩০টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৬ টন ডিজেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তেল ওঠানো ও নামানোর কাজে ব্যবহৃত তিনটি পাম্প জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া জ্বালানি ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/রাজীব