ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: ভূমিমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ২২:২১, ২৭ মার্চ ২০২৬
হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, “বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তারাই দেশে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।”

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনু বলেন, “বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়; এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এ দলের প্রাণশক্তি।”

রাজশাহী জেলা বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহসম্পাদক এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

ঢাকা/মাহী/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়