ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের ওপর হামলা আরো বাড়াবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৭ মার্চ ২০২৬  
ইরানের ওপর হামলা আরো বাড়াবে ইসরায়েল

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েল দেশটির বিরুদ্ধে হামলা আরো বাড়াবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার এই হুমকি দিয়েছেন।

কাটজ তার কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে বলেন, “সতর্কবার্তা সত্ত্বেও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে – ফলস্বরূপ, ইরানে আইডিএফ-এর হামলা আরো তীব্র হবে এবং এমন সব অঞ্চলের অন্যান্য লক্ষ্যবস্তুতেও তা প্রসারিত হবে, যেগুলো ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক সরঞ্জাম তৈরি ও ব্যবহারে শাসকগোষ্ঠীকে সহায়তা করে। এই যুদ্ধাপরাধের জন্য তাদের চরম মূল্য দিতে হবে, যা হবে ক্রমশ আরো চরম।”

আরো পড়ুন:

ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ গত রাতে প্রথমবারের মতো তার দেশের সরকারকে সতর্ক করে বলেছেন, এই যুদ্ধের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

লাপিদ বলেছেন, “আইডিএফ তার ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে এবং তা ছাড়িয়েও গেছে। সরকার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় ফেলে রাখছে।”

তিনি আরো বলেছেন, “সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং প্রয়োজনের তুলনায় অনেক কম সৈন্য নিয়ে সেনাবাহিনীকে একটি বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়