তেল শেষ, মোটরসাইকেলের ট্যাংকি খুলে পাম্পে দুই যুবক
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তেল শেষ হওয়ায় মোটরসাইকেলের ট্যাংকি খুলে পাম্পে হাজির হয়েছেন দুই যুবক। শুক্রবার (২৭ সন্ধ্যায়) সন্ধ্যায় নীলফামারীর মেসার্স আমেনা জননী ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়।
ট্যাংকি খুলে নিয়ে আশা যুবক লাবণ্য রায় বলেন, “মা চাকরি করেন। মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন তাকে অফিসের কাজকর্ম করতে হয়। পাম্পে আসার মত তেল না থাকায় ট্যাংকি খুলে তেল নিতে এসেছি।”
আরেক যুবক বলেন, “পাম্প থেকে কিছুটা দূরে মোটরসাইকেলের তেল শেষ হয়েছে। ঠেলে নিয়ে আসা ঝামেলার, তাই ট্যাংকি খুলে পাম্পে এসে তেল নিয়েছি।”
তবে, উপস্থিত লোকজনের অনেকে এভাবে তেল নেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন। কিন্তু, এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ঢাকা/সিথুন/রাজীব