ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৭৭ হাজার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২১ এপ্রিল ২০২৬  
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৭৭ হাজার

ছবি: সংগৃহীত

এবার রাজশাহী বিভাগজুড়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৯৩ হাজার ১৭৪ জন ছাত্র এবং ছাত্রী ৮৫ হাজার ৫৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৮ জন। 

এবার বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৯৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮৯৭ জন।

আরো পড়ুন:

রাজশাহী শিক্ষাবোর্ডে জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ১০২ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর সিরাজগঞ্জে ৩১ হাজার ৩৫৪ জন এবং রাজশাহীতে ২৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সবচেয়ে কম পরীক্ষার্থী জয়পুরহাট জেলায়। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯১১ জন।

সূত্র জানায়, রাজশাহী জেলায় ৫১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ২৮ হাজার ৫৩৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছেলে ১৫ হাজার ৪০৩ জন এবং মেয়ে ১৩ হাজার ১৩৪ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় মোট ১২ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। ছেলে ৬ হাজার ৮৯৯ জন এবং মেয়ে ৬ হাজার ৫৭ জন। নাটোর জেলায় ২৯৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ হাজার ৮৭৮ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছেলে ৭ হাজার ৯৯১ জন এবং মেয়ে ৭ হাজার ৮৮৭ জন। 

এছাড়া, নওগাঁ জেলার ৪২৪টি প্রতিষ্ঠানের মোট ২১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ছেলে ১১ হাজার ৬৮৭ জন এবং মেয়ে ৯ হাজার ৬১২ জন। পাবনা জেলায় ৩০৪টি প্রতিষ্ঠানের অধীনে ২৬ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছেলে ১৩ হাজার ১৪ জন এবং মেয়ে ১৩ হাজার ৬৫৮ জন। সিরাজগঞ্জ জেলার ৩৫৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৩১ হাজার ৩৫৪ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। ছেলে ১৬ হাজার ৬১০ জন এবং মেয়ে ১৪ হাজার ৭৪৪ জন।

বগুড়া জেলার ৪৪০টি প্রতিষ্ঠানের ৩২ হাজার ১০২ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছেলে ১৭ হাজার ৬৫ জন এবং মেয়ে ১৫ হাজার ৩৭ জন। জয়পুরহাট জেলায় ১৪১টি প্রতিষ্ঠানের আওতায় সবচেয়ে কম ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৫০৫ জন এবং মেয়ে ৪ হাজার ৪০৬ জন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, ‍“রাজশাহী বোর্ডে মোট ২৭৪টি কেন্দ্র ও ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।” 

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়