ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে এক রাতে ২ মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:০৪, ২১ এপ্রিল ২০২৬
নরসিংদীতে এক রাতে ২ মরদেহ উদ্ধার

নরসিংদীর পৃথক স্থানে একই রাতে দুটি মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলায় মজিবুর রহমান এবং রায়পুরা উপজেলায় মমিন মিয়ার (৩০) মরদেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। শত্রুতা, পূর্ব বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং ব্রিজ সংলগ্ন এলাকায় রাত ১০টার দিকে মজিবুর রহমানকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এক সিএনজিচালক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। পুলিশ আসার আগে সিএনজিচালক পালিয়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে সবার মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট সিএনজিটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে।

একই রাত সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার অলিপুরা এলাকা থেকে মমিন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শ্রীরামপুর উত্তর পাড়া চিলাহাটি গ্রামের বাসিন্দা।

রায়পুরা থানার ওসি মজিবর রহমান বলেন, ‍“মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়