ছুরিকাঘাতে আহত ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢামেক হাসপাতালে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন
সন্ত্রাসী হামলা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। অফিস শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টা ১০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, তার বাম বাহু, হাত ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
ঢাকা/বুলবুল/ইভা
নওগাঁয় একই পরিবারের ৪ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার