ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মনোনয়ন জমা দিতে ইসিতে জামায়াত জোটের নারী প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২১ এপ্রিল ২০২৬  
মনোনয়ন জমা দিতে ইসিতে জামায়াত জোটের নারী প্রার্থীরা

মনোনয়নপত্র জমা দিতে ইসিতে গেছেন জামায়াত জোট মনোনীত ১৩ নারী প্রার্থী। ছবি: রাইজিংবিডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন জামায়াত জোট মনোনীত ১৩ নারী প্রার্থী।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানকে কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন।

আরো পড়ুন:

জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী তালিকায় রয়েছেন।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।

এদিকে, বিএনপি ও জামায়াত জোটের পক্ষ থেকে প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় ৫০টি আসনের সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়