ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দি‌তে গি‌য়ে কলেজছাত্রী আটক

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪৫, ২৪ এপ্রিল ২০২৬
বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দি‌তে গি‌য়ে কলেজছাত্রী আটক

ঈশিতা আক্তার তিশা

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময় ঈশিতা আক্তার তিশা (১৮) নামের ওই ছাত্রীকে আটক করা হয়। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়েন।

ঈশিতা আক্তার তিশা বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের হয়ে পরীক্ষায় অংশ নেন। খাতা স্বাক্ষরের সময় কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে প্রবেশপত্রের ছবির সঙ্গে তার চেহারার অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বগুড়া সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঈশিতা জানান, নিপা খাতুন তার প্রতিবেশী। তাকে খালা বলে ডাকেন। তার অনুরোধেই পরীক্ষায় অংশ নেন ঈশিতা।

এ বিষ‌য়ে কথা বল‌তে শহর ম‌হিলা দ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা ক‌রা হ‌লেও তাকে পাওয়া যায়নি। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী ব‌লেছেন, “পরীক্ষা কে‌ন্দ্রে ঈশিতা আক্তার তিশা‌কে আট‌কের পর আমা‌দের খবর দি‌লে আমরা তা‌কে থানা হেফাজ‌তে নিয়ে‌ছি। পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে ডিসিশন দেবে, সেটাই হবে।”   

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়