ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে ফেরত দিলেন প্রতিবেশী

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৪ মে ২০২৬   আপডেট: ১৮:০১, ২৪ মে ২০২৬
শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে ফেরত দিলেন প্রতিবেশী

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সহিদ মিয়ার বিরুদ্ধে। শনিবার (২৩ মে) রাতে ভুক্তভোগীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, একই দিন দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে সহিদ শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যান। বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন:

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “৯৯৯-এর মাধ্যমে অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযোগ চলছে।”

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, “ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলছে। প্রতিবেদন পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়