ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমিকের সঙ্গে ধামরাইয়ে এসে নারীর রহস্যজনক মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৯ জুন ২০২৬  
প্রেমিকের সঙ্গে ধামরাইয়ে এসে নারীর রহস্যজনক মৃত্যু

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে লক্ষ্মী রাণী (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক স্বপন অধিকারীকে (৩৮) আটক করেছে পুলিশ।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত লক্ষ্মী রাণী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী টাঙ্গাইলের সখীপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৮ জুন) রাতে স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রাণী। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে স্বপন কৌশলে তাকে ঘরে রেখে অন্যত্র চলে যান। মঙ্গলবার (৯ জুন) ভোরে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রাণীর মরদেহ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য রয়েছে। এ কারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়