ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ১ হাজার বৃক্ষরোপণ

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৯ আগস্ট ২০২৫  
চবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ১ হাজার বৃক্ষরোপণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় দিনব্যাপী এ  কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন, শহীদ ফরহাদ হোসেন হল, শহীদ আব্দুর রব হল ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংলগ্ন স্থানে প্রায় ১ হাজার ফল-ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

আরো পড়ুন:

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ অন্তত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন।

স্বেচ্ছাসেবীদের মধ্য থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “আমাদের এই বৃক্ষরোপণ আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসে এসেছে, যদি কিয়ামত সংগঠিত হওয়ার সময়ও এসে যায়, আর তোমাদের হাতে একটি চারা গাছ থাকে, তাহলে বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর পূর্বেই যেন সে তা রোপণ করে দেয়।”

অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, “প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এমন উদ্যোগকে এগিয়ে নিতে সবার এগিয়ে আসা প্রয়োজন বৃক্ষরোপণের পাশাপাশি আমাদের গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়টিও খেয়াল রাখতে হবে।”

অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়