ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চবির সকল কার্যক্রম বন্ধ

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২২, ৯ মার্চ ২০২৬
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চবির সকল কার্যক্রম বন্ধ

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের কার্যক্রম আগামী ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়টি জানিযেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৭ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও চলমান বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।”

একইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো।

অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নীতি মেনে নেয়া হয়েছে।

এর আগে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়