ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এডুনিমসের যাত্রা 

বেনজির আবরার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২১ মার্চ ২০২১  
স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এডুনিমসের যাত্রা 

রাজধানীর পুরানা পল্টনে ট্রেইনিং ইনস্টিটিউট ‘এডুনিমস’-এর উদ্বোধন হয়েছে। 

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় স্কিল সম্পন্ন জনবল গঠন করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান প্রশিক্ষক, বিক্রয় বিষয়ক বিশ্লেষক ও লেখক মুনির হাসান খান। কি-নোট স্পিকার হিসেবে ছিলেন উদ্যোক্তা তৈরির কারিগর ‘নিজের বলার মতো একটি গল্প’ প্রতিষ্ঠানের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর ও লেখক জনাব নাজমুল হুদা, আন্তর্জাতিক প্রশিক্ষক ড. মোহাম্মদ আলমাসুর রহমান, প্রফেসর আব্দুস সালাম আজাদ ও ব্যবসায়ী আর কে বণিক।

ইকবাল বাহার জাহিদ বলেন, ‘যে কেউ প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারে। তবে সে দক্ষতাকে কাজে লাগানোর মাধ্যমে দেশের উন্নয়ন করার জন্য দরকার ভালো মানুষ হিসেবে বেঁচে থাকা।’

এডুমিনসের চেয়্যারম্যান মোহাম্মদ মমিনুল ইসলাম নিয়াজী তার বক্তব্যে বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের দক্ষ জনবল বৃদ্ধি করা। একটি দেশের যত বেশি দক্ষ লোক বাড়বে, দেশটি তত বেশি সমৃদ্ধশালী হবে। Edunyms নিয়ে এলো নিজেকে দক্ষ করার জন্য হার্ড স্কিল এবং সফট স্কিলের সমাহার। এখান থেকে ট্রেনিং গ্রহণ করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন যে কোনো কাজের জন্য। প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে সঠিকভাবে ট্রেনিং নেওয়ার সুযোগ। দক্ষ শিক্ষক দিয়ে পরিচালিত Edunyms হোক সবার পছন্দ।’

আরও উপস্থিত ছিলেন এডুনিমসের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. দেলোয়ার হোসাইন ও কোম্পানির পরিচালক যথাক্রমে ইকবাল কবির, সাইফুল ইসলাম ও মিজানুর রহমান। ‘এডুনিমস’ এর প্রধান নির্বাহী কামরুজ্জামান সুমন অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন।

ঢাকা/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়