ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৪ ডিসেম্বর ২০২৪  
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ লাভ করেছেন। ২০২২ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারাহ জামান সূচি, উসামা রাফিদ, তাহসীন নওয়ার, মো. রাফিজ খান, হোসাইন আজমল, মেহেদী হাসান, মো. তানজীর হোসাইন, নিগার সুলতানা, মেহনাজ লামিসা রহমান এবং নাহিদা সুলতানা সায়মা।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “অধ্যাপক ড. সিতারা পারভীন ছিলেন একজন সৎ, আদর্শ ও নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। এ ধরনের বৃত্তি ও পুরস্কার প্রদানকে শুধু পুরস্কার হিসেবে না দেখে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে মূল্যায়ন করতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করাতে হবে।”

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়