ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির জহুরুল হক হলে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৭ অক্টোবর ২০২৫  
ঢাবির জহুরুল হক হলে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান করলে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) হল প্রাধ্যক্ষের অফিস থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

সব আবাসিক শিক্ষার্থীর উদ্দেশ্যে নোটিশে বলা হয়েছে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এছাড়া মাদক সেবনের ব্যাপারে বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

নোটিশে আরো বলো হয়েছে, এসব সিদ্ধান্তের উদ্দেশ্য হলো- হলের সব শিক্ষার্থীর জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। শিক্ষার্থীদের এসব নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়