ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে কৃত্রিম বুদ্ধমত্তা-বিষয়ক জাতীয় প্রতিযোগিতা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১৫ নভেম্বর ২০২৫  
ঢাবিতে কৃত্রিম বুদ্ধমত্তা-বিষয়ক জাতীয় প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ভিশনএক্স : এআই পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন:

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি পাবে। শিল্পখাতের সৃজনশীলতা বৃদ্ধি এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে।”

প্রতিযোগিতার ‘ভিশনএক্স’-এ দুটি ট্র্যাক ছিল। বিজনেস আইডিয়া ট্র্যাকে ৪১টি উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করা হয়। প্রজেক্ট শোকেসিং ট্র্যাকে এআই-ভিত্তিক প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয়।

দেশ-বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৪১টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়