ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত

‎বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ৮ ডিসেম্বর ২০২৫  
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে। রবিবার সমাবর্তন কমিটির এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত দাবি-দাওয়ার আবেদন আমলে নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধা এবং সমাবর্তনের সার্বিক সফলতা নিশ্চিত করার লক্ষ্যে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বেরোবির প্রথম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণাসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে।

ঢাকা/সাজ্জাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়