ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির ফয়সাল আহমেদ

ডিআইইউ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির ফয়সাল আহমেদ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের হাত থেকে পুরস্কার নেন রাইজিংবিডি ডটকমের  ডিআইইউ প্রতিনিধি ফয়সাল আহমেদ।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডি ডটকমের  ডিআইইউ প্রতিনিধি ফয়সাল আহমেদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদন চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা তথ্যচিত্র সম্পাদক ক্যাটাগরিতে ফয়সাল আহমেদ এ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

এছাড়া, একই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান নুর ইসলাম ও তানজিল কাজী এবং সেরা উদীয়মান রিপোর্টার ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন মোহাম্মাদ হৃদয়। 

সমিতির প্রধান উপদেষ্টা রাজিউর রহমান বলেন, “ডিআইইউসাস প্রতিবছরই সমিতির সেরা প্রতিবেদকদের অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এতে করে তারা উৎসাহ পায়। ফয়সাল, তানজিল, নুরেরা সংগঠনের জন্য নিবেদিত প্রাণ সদস্য। তাছাড়া, হৃদয়ের অগ্রগতিও প্রশংসনীয়। তারা তাদের কর্মদক্ষতা দিয়ে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।”

এ বিষয়ে ডিআইইউসাস সভাপতি কালাম মুহাম্মদ জানান, দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যভিত্তিক প্রতিবেদন এবং পেশাদার সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা/এফএ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়