ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিপি-জিএস-এজিএস বাদে ডাকসুর ২৫ নেতাকে ২৫ লাখ টাকা বরাদ্দ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
ভিপি-জিএস-এজিএস বাদে ডাকসুর ২৫ নেতাকে ২৫ লাখ টাকা বরাদ্দ

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালযয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ২৫ জন নেতাকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বরাদ্দের আওতায় সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) বাদে অন্য নেতারা অর্থ পাবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ দায়িত্বের আওতায় বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী সভার সিদ্ধান্তের ভিত্তিতে ভিপি, জিএস ও এজিএস ছাড়া ১২ জন সম্পাদক এবং ১৩ জন কার্যনির্বাহী সদস্য, মোট ২৫ জনের জন্য প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে সংশ্লিষ্ট নেতাদের নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গত ৫ ফেব্রুয়ারি জারি করা হয়।

এ বিষয়ে ডাকসুর সদস্য মো. শাহিনুর রহমান বলেন, “এখনো তারা হাতে কোনো অর্থ পাননি। এ পর্যন্ত যেসব কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলো স্পন্সরের সহায়তায় সম্পন্ন হয়েছে। প্রশাসনের বরাদ্দ পাওয়া গেলে সাংস্কৃতিকসহ আরো কয়েকটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়