ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ডিআইইউ’তে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১১ মার্চ ২০২৬  
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ডিআইইউ’তে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সশরীরে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের কার্যক্রম চালু থাকবে।

তবে, সরকারি নির্দেশনা অনুসরণ করে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ২৭ মার্চ ২০২৬ থেকে পূর্ব-নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা/ফয়সাল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়