ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবি কোষাধ্যক্ষের স্বেচ্ছায় অব্যাহতির আবেদন

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৩ মে ২০২৬  
যবিপ্রবি কোষাধ্যক্ষের স্বেচ্ছায় অব্যাহতির আবেদন

অধ্যাপক হোসেন আল মামুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেছেন।

শনিবার (২ মে) তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন জমা দেন।

আরো পড়ুন:

আবেদনে তিনি উল্লেখ করেন, তার পরিবার সিলেটে অবস্থান করায় পারিবারিক দায়িত্ব ও সময় ব্যবস্থাপনা সমন্বয় করা তার জন্য কঠিন হয়ে পড়ছে। দূরে থাকার কারণে পরিবারের নিরাপত্তা ও অসুস্থতা নিয়ে উদ্বেগও বাড়ছে। এসব কারণেই তিনি ২ মে দুপুর থেকে যবিপ্রবির কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিয়ে ৩ মে দুপুর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক হোসেন আল মামুন সাংবাদিকদের কাছে তার স্বেচ্ছায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

যবিপ্রবির উপাচার্য ড. ইয়ারুল কবীর বলেন, “অধ্যাপক হোসেন আল মামুনের অব্যাহতির আবেদনটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। যেহেতু আমার মাধ্যমে আবেদনটি পাঠানো হয়েছে, তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেটি ফরওয়ার্ড করেছি।”

অধ্যাপক হোসেন আল মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি ১৬ জানুয়ারি ২০২৫ সালে যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়