ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষেও অনিশ্চিত স্টেইন!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষেও অনিশ্চিত স্টেইন!

ডেল স্টেইন

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এই ম্যাচে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইন! আইপিএল খেলতে গিয়ে যে ইনজুরিতে পড়েছিলেন সেটা থেকে এখনো পুরোপুরি ইনজুরি থেকে সেরে ওঠেননি।

তবে কোচ ওটিস গিবসন আশা করছেন ৫ জুন ভারতের বিপক্ষের ম্যাচের আগেই পুরোপুরি সেরে উঠবেন স্টেইন। তার মানে কী? স্টেইন ২ জুন বাংলাদেশের বিপক্ষের ম্যাচেও খেলতে পারবেন না?

কোচ বলেন, ‘সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই আমরা মনে করছি ছয় সপ্তাহের এই টুর্নামেন্ট নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। তার উপর এখনই আমরা চাপ দিতে চাচ্ছি না। সে প্রতিদিনই সেরে উঠছে, উন্নতি করছে। আশা করছি সে রোববার বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারলেও ভারতের বিপক্ষে খেলতে পারবে।’

৩৫ বছর বয়সী স্টেইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে বেঙ্গালুরুর হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। সে কারণে ২১ এপ্রিলের পর থেকে কোনো ম্যাচ খেলেননি। তাকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সেরা ফাস্ট বোলার মনে করা হয়। কাঁধের ইনজুরির কারণে দুই বছর সাইডলাইনে থেকে ২০১৮ সালের নভেম্বরে দলে ফেরেন।

শুধু স্টেইন নন, দক্ষিণ আফ্রিকার অন্য দুই তারকা পেসার লুঙ্গি এনগিদি ও কাগিসু রাবাদাও কিছুটা ইনজুরি সমস্যায় আছেন। যদিও তারা গেল সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন।

স্টেইনের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার ক্রিস মরিস অথবা ডোয়াইন প্রিটোরিয়াস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়